রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। তবে ব্যতিক্রম দেখা গেছে গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে। বিভিন্ন কেন্দ্র  ঘুরে দেখা গেছে ভোটাদের উপস্থিতি অনেক কম।

গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে—এমন আশঙ্কা আগে থেকেই ছিল। সকাল ৯টা পর্যন্ত হয়েছেও তেমনটি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিবিসি জানিয়েছে, প্রিসাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ এখানে মোট ভোটার ২৫৪০ জন এবং এদের মাঝে নারী ভোটার ১২৪০ জন।

গোপালগঞ্জ-৩ আসনের মোট ভোটার প্রায় তিন লাখ। এবং, গোপালগঞ্জ ১, ২ ও ৩ এ তিনটি আসনের মোট ভোটার প্রায় ১০ লাখ। এই পুরো জেলা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল।

গোপালগঞ্জ-৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই তারা এ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে।

তবে এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সময় গড়ালে সেখানে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।

সূত্র: বিবিসি 

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.