সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তৈলবাহী ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে উল্টোপথে চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত ও অটোরিকশায় থাকা আরো ৩ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থাও অশঙ্কাজনক রয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার গোয়ালালাবাজার ইউনিয়নের ব্রাম্মণগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী পদ্মা তৈলবাহী ট্রাকটি সামনের দিক থেকে সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য ওসি, গোলাম মোস্তফা দূর্ঘটনায় ৪জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









