ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। সুনামগঞ্জ-১ (ধর্মপাশা ও তাহিরপুর) আসনে বেসরকারি ফলে বিএনপির কামরুজ্জামান কামরুলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ–১ (ধর্মপাশা ও তাহিরপুর) আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল ৩৪, ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ পেয়েছেন ২০ হাজার ৪০ ভোট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









