বিষধর সাপের কামড়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পোশাকের মা ওই গ্রামের মো. সোনা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পোশাকের মা রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে তিনি ঘরে ঢোকার সময় বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে তারা দ্রুত তার পায়ে বাঁধন দিয়ে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈম জোবায়ের সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









