শ্রীনগরে পুলিশের লুণ্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। শ্রীনগরে অভিযান চালিয়ে শর্টগানের ৫০টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাঘড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালায় র্যাবের ভাগ্যকুল ক্যাম্পের একটি দল। এ সময় ওই এলাকার একটি পরিত্যাক্ত ঘরের পাশের ঝোপ থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।
র্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, ধারণা করা হচ্ছে ২০২৪ সালের পরবর্তী সময়ে পুলিশের লুণ্ঠিত হওয়া গোলাবারুদের অংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









