নেপালে বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাষ্ট্রদূত গণমাধ্যমকে এ তথ্য জানান।
রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজ খবর রাখছি।
বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ সরকার। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
নেপালে ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ১৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৫ শতাধিক। এর মধ্যে বিদেশি নাগরিকই বেশি।
এদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









