রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেসরকারি ফল

নারায়ণগঞ্জ-১: দিপু ভূঁইয়ার বিজয়ে ভোটারদের উৎসব

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ এএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ এএম

নারায়ণগঞ্জ-১: দিপু ভূঁইয়ার বিজয়ে ভোটারদের উৎসব

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে প্রাথমিক বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

১২৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফলে দিপু ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। ইসলামী আন্দোলনের মুফতি ইমদাদুল্লাহ হাসেমী পেয়েছেন ৭ হাজার ১৭১ ভোট।

দিপু ভূঁইয়া বলেন, ‘আমার এই জয়লাভ আসলে আমার জয়লাভ না, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ। এটা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ।’

তিনি আরো বলেন, ‘আমি রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে, দল-মত নির্বিশেষে এমনকি সকল ধর্মকে এক করে আমরা একটি স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই। আমার প্রথম অনুভূতি হলো এটি অনেক বড় একটি দায়িত্ব। আমি সবার কাছে দোয়া চাই, যেন আমি এই দ্বায়িত্বটি সঠিকভাবে এবং বিশ্বাসের সাথে পালন করতে পারি।’

ফলাফল ঘোষণার পরই রূপগঞ্জের বিভিন্ন এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনগণ রাস্তায় নেমে আনন্দে মেতে ওঠে। 

স্থানীয়রা বলছেন, ভোটারদের আস্থা ও আশা এবার পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে। এ বিজয় শুধু একজন প্রার্থীর নয়, পুরো রূপগঞ্জের প্রত্যাশার জয়।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.