সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশাল-৫ ও ৬

দুটি আসনেই হারলেন ফয়জুল করীম

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ এএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ এএম

দুটি আসনেই হারলেন ফয়জুল করীম

বরিশাল-৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

বরিশাল-৫ আসন: বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৬টি কেন্দ্রে মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১,৩১,৪৩১ ভোট। মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট।

বরিশাল-৬ আসন: ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনে ১১৩টি কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ৮১,০৮৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট এবং মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮,৮২৩ ভোট। 

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.