যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন বাজারে সার বিক্রয় ও মজুত পরিস্থিতি মনিটরিং করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন ও সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন বাজারে সার ব্যবসায়ীদের মজুত, বিক্রয় ও মূল্য পরিস্থিতি পরিদর্শন করা হয়।
পুড়া পাড়া বাজারে শরিফ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল সার ডিলারকে সতর্ক করে দেন। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী সার মজুত ও বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









