ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় ধামরাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









