চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকানপট্টির মুকিম মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার পার-দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন, কলাবাড়ি গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক এবং চানশিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল মুকিম মার্কেটে অভিযান চালায়। এ সময় ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন ও দুটি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









