সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৮৪ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় বিজিবি ও টাস্কফোর্সের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস বিভিন্ন ধরনের উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত ভারতীয় শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









