কুষ্টিয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা এবং পুলিশের চলমান নানা কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়নে তাদের মতামত, নানা সমস্যা এবং জনপ্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তব্যে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত কুষ্টিয়া গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি জেলা পুলিশের কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









