রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে পথ হারানো দুই স্কুল শিশুকে উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্কুল ড্রেস পড়ুয়া দুটি শিশু বাচ্চা ক্রন্দনরত অবস্থায় ঘুরছিলেন বানেশ্বর ট্রাফিক মোড়ে। বিষয়টি দেখে এগিয়ে যান ডিউটিরত সার্জেন্ট টিপু। তাদের নিয়ে আসেন ট্রাফিক পুলিশ বক্সে টিআই মুতালেবুর রহমান এর কাছে। কথা বলে জানা যায় তারা দুজনেই ৩য় শ্রেনীর ছাএী। টিফিন পিরিয়ডে স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে বানেশ্বর বাজারে আসছে আর কোথায় যাবে বলতে পারছে না। পরবর্তীতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়ি রাজশাহীর পবা থানার অন্তর্গত তরফ পারিলা গ্রামে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
বানেশ্বর ট্রাফিক পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। সঠিক সময়ে সার্জেন্ট টিপু ও টিআই মুতালেবুর রহমানের মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপে দুটি শিশু সহিসালামতে নিজেদের পরিবারের কাছে ফিরতে পেরেছে। বর্তমানে সারাদেশে যেভাবে শিশু বাচ্চারা হারিয়ে যাচ্ছে সেখানে বানেশ্বর ট্রাফিক পুলিশের এরুপ ভূমিকায় স্থানীয় জনগণ ও পরিবারের প্রশংসায় ভাসছেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা জানান, বানেশ্বর ট্রাফিক পুলিশকে তাদের এই দ্রুত তৎপরতা এবং মানবিক কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। ট্রাফিক পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়, যার কারণে শিশু দুটি নিরাপদে দ্রুত বাসায় ফিরতে পারলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









