ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে গণভোটে ‘না’ বিজয়ী হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ি-২৯৮ আসনে পোস্টাল ভোটের ১টি কেন্দ্রসহ ২০৪টি কেন্দ্রে গণভোটে ‘না’র পক্ষে মত দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ ভোট। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ ভোট। গণভোটে মোট ৩ লাখ ৪৩ হাজার ৩১৪ ভোট এসেছে। তন্মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৪৩ হাজার ১৭ টি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









