রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাসুদ সাইদীর

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাসুদ সাইদীর

মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান।

মাসুদ সাঈদী বলেন, ‘আমি পিরোজপুর-১ আসনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতিনিধি, আর যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি।’

তিনি আরো বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে পিরোজপুর-১ আসনকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হবে। সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করব।’

নির্বাচনি অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুসলিমের জন্য ঈমানী দায়িত্ব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।’

মাসুদ সাইদী জানান, নির্বাচন গেজেট প্রকাশের পর তার ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

পিরোজপুর-১ আসনে মোট ১৬৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। ফলে তিনি ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন।

জালিস/পিরোজপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.