রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় বিএনপি মনোনীত প্রার্থী বিজয় হওয়ায় দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম

ভোলায় বিএনপি মনোনীত প্রার্থী  বিজয় হওয়ায় দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ

ভোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জেলায় শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ।জেলার ৪টি আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ায় সদর উপজেলা যুবদল সদস্য সচিব বিল্লাল হোসেনের উদ্যোগে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রূযারি) বিকেলে আসরের নামাজের পর  ধনিয়া ইউনিয়নে এ দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। 

বিল্লাল হোসেন বলেন দীর্ঘ ১৭ বছর যাবত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে মানুষ ভোট দিতে পারেনি। ৫ আগস্টে  ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারকে বিতারিত করায় দেশে স্বাধীনতা ফিরে এসেছে।  বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচনে মানুষ কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পেরেছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।  এ সময় ধনিয়া ইউনিয়ন  বিএনপি, বিজেপি, যুবদল,শ্রমিক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.