পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দ্রুত চিকিৎসায় স্বস্তি মিলছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসা রোগীদের দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন রোগী মো. আ. রশিদের স্বজন জানান, শুরুতে আতঙ্ক থাকলেও সঠিক চিকিৎসায় রোগী এখন অনেকটাই সুস্থ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন জানান, হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও ওষুধের মজুত রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ভর্তি হওয়া ১৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া ও জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









