রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মিষ্টিমুখ

হবিগঞ্জে পরাজিত প্রার্থীর বাসায় বিএনপির জয়ী প্রার্থী

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

হবিগঞ্জে পরাজিত প্রার্থীর বাসায় বিএনপির জয়ী প্রার্থী

হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে দেখা করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের অনন্তপুরে জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমেদের বাসায় যান বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জয়ী প্রার্থী জি কে গউছ।
এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরেন। বিজয়ী জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান কাজী মহসিন। পরে একে অপরকে মিষ্টিমুখ করান তারা। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপুর্ণ আলোচনা হয়।
জামায়াত প্রার্থী বলেন, আমাদের দু’জনের উদ্দেশ্য ছিল এলাকার জন্য কাজ করা। জনগণ তাকে বেছে নিয়েছেন। এখন জনগণের প্রত্যাশা পূরণে জিকে গউছ কাজ করবেন। এ সময় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অপরদিকে, জয়ী বিএনপি প্রার্থী জি কে গউছ বলেন, সকলকে সাথে নিয়েই কাজ করতে চান তিনি। পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

হবিগঞ্জে পরাজিত প্রার্থীর বাসায় বিএনপির জয়ী প্রার্থী | The Daily Adin