রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুর-২

নির্বাচনে জয়ী-পরাজিত প্রার্থীর মধ্যে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

নির্বাচনে জয়ী-পরাজিত প্রার্থীর মধ্যে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে বিজয়ের পর রাজনৈতিক সহনশীলতার অনন্য নজির স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।

ফল ঘোষণার পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী মাহমুদ হোসেন-এর সখিপুর উপজেলার চরভাগা এলাকার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

নির্বাচনের ফল নিশ্চিত হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিরণ প্রতিদ্বন্দ্বীর বাড়িতে যান। সেখানে দুই নেতা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে কিরণ বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমরা সবাই একই এলাকার মানুষ। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চাই।” তিনি মাহমুদ হোসেনকে জ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও তাঁর পরামর্শ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন বলেন, “গণতন্ত্রে জনগণের রায়ই চূড়ান্ত। আমি সেই রায়কে সম্মান জানাই। এলাকার শান্তি ও উন্নয়নের স্বার্থে নবনির্বাচিত সংসদ সদস্যকে সর্বাত্মক সহযোগিতা করব।”

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ১৩৬টি কেন্দ্রের ফলাফলে শফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পান ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ হোসেন (দাঁড়িপাল্লা) পান ৭০ হাজার ৮৯২ ভোট।
৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে কিরণ বিজয়ী হন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮০ হাজার ৩১২, নারী ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ এবং হিজড়া ভোটার ১৪ জন। এছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.