জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছয় মাসের জন্য দলটির ভেড়ামারা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি এই কমিটি অনুমোদন দেয়।
অনুমোদিত কমিটিতে ডা. সাব্বিরুল ইসলামকে আহ্বায়ক এবং শোভন আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সুমন; যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, মো. সোহাগ আলী, মো. শাহাদত আলী ও মো. মেহেদী হাসান; সিনিয়র যুগ্ম সদস্য সচিব অভি ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. পলাশ আলী, মো. সালমান হোসেন, মো. বাদশা আলী ও মো. ইমাম হোসেন।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আমানজ মন্ডল; সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলাম, মো. সাকিব ইসলাম ও মো. রাকিব হাসান এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা আহ্বায়ক কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন এই কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









