নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়াতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও স্থানীয় সচেতন জনসাধারণের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশিষ্ট শিক্ষানুরাগী বাদশা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুল হক সোহাগ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম খলিল, এওজবালিয়া ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি আরিফ হোসেন নিলয় ও মমিন নগর বাজার পরিচালনা কমিটির সভাপতি দুলাল মাঝি সহ আরও অনেকে।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক নির্মূল করতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









