বিশেষ দিনটির প্রথম প্রহরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) চিত্রনায়িকা পরীমণির জন্মদিন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ১১ সেকেন্ডের ওই ভিডিওতে লাল রঙের খোলা গাউন পরা অবস্থায় দুই সন্তানকে নিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিনের কেক কাটতে দেখা যায় তাকে।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
ঢাকাই শোবিজের আলোচিত এই নায়িকা আগে জমকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করলেও মা হওয়ার পর সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনেই বিশেষ দিনটি কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সন্তানদের সঙ্গেই পুরো সময় কাটাতে ভালোবাসেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









