রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটের ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

সিলেটের ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসন থেকে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে ২০ জনই জামানত রক্ষা করতে পারেননি। এর মধ্যে সিলেট-১ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থী ছাড়া বাকী ৬ জনই জামানত হারিয়েছেন। এছাড়া সিলেট-২ আসনে তিনজন, সিলেট-৩ আসনে চারজন, সিলেট-৪ আসনে তিনজন, সিলেট-৫ আসনে একজন এবং সিলেট-৬ আসনে তিনজন জামানত হারিয়েছেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে সিলেটের ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯। এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৪০ হাজার ৬৯২ ভোট। এ আসনে ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান ২ হাজার ৭০১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রণব জ্যোতি পাল ১ হাজার ১৩৪ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন ৯০৮ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসাবাদী) সঞ্জয় কান্ত দাস ৮০১ ভোট, গণঅধিকার পরিষদের আকমল হোসেন৩১৪ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়া ২৩৯ ভোট।


সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭। এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিলো ২০ হাজার ৫৬৩ ভোট। তিনজন প্রার্থী ২০ হাজার ৫৬৩ এর নিচে ভোট পেয়েছেন। তারা হলেন-জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ১ হাজার ৪২০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন ১ হাজার ৪০৮ ভোট, এবং গণফোরামের মো. মজিবুল হক ৬৩৭ ভোট।সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৫ হাজার ৫৮১ ভোট। এ আসনে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ২৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ৪ হাজার ১৯৯ ভোট, জাতীয় প্রার্টির মোহাম্মদ আতিকুর রহমান ২ হাজার ৬৩০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী ১ হাজার ৩৯১ ভোট।


সিলেট-৪ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৭০ হাজার ৫৬৫। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৩৩ হাজার ৮২১ ভোট। এ আসনে জামানত হারিয়েছেন-গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম ৫৬১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ ২ হাজার ৭১৪ ভোট, এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম ১ হাজার ৯৬৬ ভোট। 
সিলেট-৫ আসনে ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ভোট ছিল ২৬ হাজার ৪৩৯ ভোট। এ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন জামানত হারিয়েছেন। তিনি পেয়েছেন ৩৭২ ভোট।
সিলেট-৬ আসনে মোট ভোটের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯৬। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৬২ ভোট। এই আসনে জামানত হারিয়েছেন-গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ১ হাজার ৩৮৬ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর ১ হাজার ১৭০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ২৩ হাজার ৮৪৬ ভোট।
প্রসঙ্গত, এবার সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে আটজন, সিলেট আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন ও সিলেট-৬ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.