শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ইন্তেকাল করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









