দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিরামপুর শহরে মঙ্গলবার দুপুরে ঢাকা মোড়ের দিকে যাওয়ার সময় স্বামী মাহমুদুল হাসানের মোটরসাইকেল থেকে তার স্ত্রী ও শিশু সন্তান দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে ঐ নারী পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন এবং তাদের ১১ মাস বয়সী শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি পার্শ্ববতী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিয়াকাঠি গ্রামে।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, ‘‘ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









