লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং ব্যবসায়িক নথিপত্র জব্দ করেছে কাস্টমস, আবগারি ও ভ্যাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, প্রিমিয়াম গোল্ড (ফিল্টার) সিগারেট ১,৫৬৫ প্যাকেট, পার্টনার সিগারেট ২২০ প্যাকেট, ফিউচার কিংস সিগারেট ৫৬০ প্যাকেট, এবং ইন্ডো ব্ল্যাক সিগারেট ১৪০ প্যাকেট।
এছাড়াও ব্যবসায়িক হিসাব-নিকাশ যাচাইয়ের জন্য ওই প্রতিষ্ঠান থেকে ১টি রেজিস্টার খাতা, ১টি কর্মচারী খাতা এবং ১টি ক্যাশ খাতা জব্দ করা হয়েছে।
লালমনিরহাটের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, সরকারি রাজস্ব ফাঁকি রোধ ও কর দায়বদ্ধতা নিরূপণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামালের বিপরীতে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এই অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









