নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আলাইপুর নিজ কার্যালয়ে থেকে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ের সামনে এসে শেষ।
কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর নারীদের রাজনৈতিকভাবে সম্পৃক্ত ও ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক, রহিম নেওয়াজ, সাবেক মেয়র এমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









