পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সিমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহম্মেদ পিনু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিবুর রহমান টোটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা।
অনুষ্ঠানে জেলা মহিলা দল, জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী জাগরণ সৃষ্টি হয়েছে। বিএনপির আন্দোলন সংগ্রামে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও তারা সকল আন্দোলন সংগ্রামের মাধ্যমে নারী অধিকার আদায়ে সচেষ্ট থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভার আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









