ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী মেডিকেল কলেজের উদ্যোগে সচেতনতামূলক র্যালি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
চিকিৎসকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনসাধারণ যদি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কোথাও পানি জমতে না দেয়, ঘুমানোর সময় মশারির ব্যবহার করে তবে মশাবাহিত এই রোগটি থেকে সুরক্ষিত থাকা সম্ভব।
এ কর্মসূচির আওতায় আগামী দুই দিন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









