রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

রাজশাহী মহানগরীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


‎নিহত মোস্তফা রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তইমুর উদ্দিন। তিনি আটার মিলে শ্রমিক হিসেবে কাজ করেন।

‎মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
‎স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে ও তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফাকে রামেক হাসপাতলে আনা হলে তাকে আমার মৃত অবস্থায় পাই। তবে গুলি নাকি ছুরিকাঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠিয়েছি।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.