নাটোরের বড়াইগ্রামে ৬ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর নাটোর ক্যাম্প।
র্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালচান মন্ডল (৩৫) ও মনিরুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পরে লালচান মন্ডলের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর রাখা একটি বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো ছয়টি পোটলায় থাকা মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









