রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বড় ভাইয়ের কাঠের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

বড় ভাইয়ের কাঠের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে বড় ভাইয়ের কাঠের আঘাতে ছোট ভাই কামিল আহমদ (২৫) নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত কামিল আহমদ (২৫) মনতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। 
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই নিহতের বড় ভাই জাকির আহমদ (২৮)-কে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।তখন জাকির কাঠের টুকরো দিয়ে কামিলের মাথায় আঘাত করেন। আহতাবস্থায় কামিলকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এরপর শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে নিহতের বড় ভাই জাকির আহমদকে গ্রেফতার করেছে।

কাওছার আল হাবীব/এদিন 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.