রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

সিরাজগঞ্জ শহরে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক নারীর প্রাণ গেছে। এ দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে চালকসহ বাসটি আটক করে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ৩১ বছর বয়সী আঁখি খাতুন শহরের জুবলী রোডর ‘ফুড কেয়ার হোটেলের’ স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী।

ওসি শহিদুল বলেন, ‘মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘এসআই’ পরিবহনের একটি বাস আঁখিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করে। আটক ওই চালক শহরের সয়াধানগড়া এলাকার আশরাফুল ইসলাম আশা।

নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে জানিয়ে ওসি শহিদুল বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.