মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে আগুনে পুড়ে গেছে একটি কাপড়ের দোকান ও মসজিদের একাংশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার পূর্ব কামারখোলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাত দুইটার দিকে আগুন দেখে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। তার আগেই কাঠ ও টিন দিয়ে নির্মিত মোতালেব শেখের কাপড়ের দোকান ও পাশের মসজিদের একাংশ পুড়ে গেছে। এসময় দোকানে থাকা ফ্রিজ,সেলাই মেশিন,কাপড়,ফ্যান,খাট ও মসজিদের মাইক সেট, ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









