গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুলতান মাস্টার ট্রাস্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার কান্দি ইউনিয়নের ঘুঘরাহাটি আরকান মাদ্রাসা মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘুগ্রাহাটি একাদশ টিমের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।
কান্দি ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি ফিরোজ শেখ। এসময় ৮৬ নং তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউল্লাহ, পুলিশের সাবেক সার্জন ইস্কিন্দার শেখসহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশন বালুর মাঠে কয়খা নাইট ফুটবল টুর্নামেন্টের ১১ দলীয় খেলার উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। জার্সি বিতরণকালে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি ও খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









