সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সেলবর্ষী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ১০টি ফুটবল দল অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। খেলায় ধর্মপাশা ফুটবল একাদশকে ২-০গোলে হারিয়ে আমরা সেলবর্ষী ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে রেফ্রিজারেটর (ফ্রিজ) ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইউএনও জনি রায়, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী ভূট্রো, সদস্য মজিবুর রহমান মজুসদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমহীর কবীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









