এয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ জন প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়।
গোপালগঞ্জ-১ আসনে ৬ জন, গোপালগঞ্জ-২ আসনে ৯ জন ও গোপালগঞ্জ-৩ আসনে ৫ জন জামানত হারিয়েছেন।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ): এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, সিপিবির নিরদ বরণ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, এম আনিসুল ইসলাম ও কায়ূম আলী খান জামানত হারিয়েছেন।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর- কাশিয়ানীর একাংশ): এই নির্বাচনি এলাকায় ইসলামী আন্দোলনের তসলিম সিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা, গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ, গণফোরামের শাহ মফিজ, বিএনপির বিদ্রোহী প্রার্থী এম. সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র উতপল বিশ্বাস, রনী মোল্লা ও শিপন ভূঁইয়া জামানত হারিয়েছেন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া): এই আসনে গণঅধিকার পরিষদের আবুল বসার, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, ইসলামী আন্দোলনের মো. মারুফ শেখ, এপিপির শেখ সালাহউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব জামানত হারিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









