কুষ্টিয়া জেলা ‘সার ও বীজ মনিটরিং কমিটির সভা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান সভাপতিত্বে সভায় কুষ্টিয়ার
অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় অরও উপস্থিত থেকে সুনির্দিষ্ট মতামত ও বক্তব্য তুলে ধরেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
সভায় জেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত থেকে জেলাভিত্তিক সার ও বীজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে নিজ নিজ মতামত প্রকাশ করেন। এছাড়া জেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলার নিয়োগ নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, কুষ্টিয়ায় কোন সারের সংকট নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









