মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিকদের মাঝে দিনব্যাপী রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার গাজীপুর,শরিফপুর চা বাগানসহ বিভিন্ন চা বাগানে এ রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
এ সময় কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান,এম পি পুত্র সানি রায়েস,কুলাউড়া উপজেলা জাসার্স এর সম্পাদক সালমান হুসাইন, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন চা বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









