প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটুয়াখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ১৯৫ নং টাউন কালিকাপুর বড় বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এ কর্মসূচির মাধ্যমে সদর উপজেলার ১৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হবে।
পটুয়াখালী পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপন করেন উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী। এ সময় স্কুলের শিক্ষকসহ শিক্ষার্থীরা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গন উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে উঠবে বলে মনে করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









