সিলেটের কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুকেরগাঁও আদর্শ ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।
টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকরা।
আয়োজক সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার মোট ১৬টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় কালাইরাগ সূর্যোদয় ক্লাব ও টুকেরগাঁও আদর্শ ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। খেলায় ধারাভাষ্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল জালাল।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং উপজেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









