রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইন্দুরকানীতে বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

ইন্দুরকানীতে বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) ও তার সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে তারা এ হামলার শিকার হন।

আহত নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে।
এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।

জখম দুইজনের মধ্যে নাসিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাজীব পাইক।
খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

তবে ধারণা করা হচ্ছে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।


কাওছার আল হাবীব/এদিন

 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.