গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফেরদৌস আমিনার নেতৃত্বে নেতাকর্মীরা ফলমূল নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, ৮ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়ায় এক নারীকে তার সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহাগ গাজীসহ চারজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পারকোনা মাদ্রাসা এলাকায় একটি ঘরে ঢুকে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় ধর্ষণ মামলা করেন। পরে মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









