রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় নবনির্বাচিত সংসদ সদস্যর পক্ষে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

ভোলায় নবনির্বাচিত সংসদ সদস্যর পক্ষে শুভেচ্ছা বিনিময়

ভোলা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দিচ্ছেন ভোলা সদর উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন ।

রবিবার( ১৫ফেব্রুয়ারি ) বিকেলে ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি নবনির্বাচিত এমপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।

মোঃ বিল্লাল হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপির মনোনীত জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।  “বিজয়ের এই আনন্দঘন সময়, রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিরোধ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখার জন্য  আপনাদের প্রতি তিনি আহ্বান জানান।

এসময়  ধনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জিয়াদ পাটোয়ারী, যুবদল নেতা রাকিব হাওলাদার, মোঃ জসিম, মোশারেফ, সবুজ, খোকনসহ বিভিন্ন অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.