রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

দুর্বৃত্তের হামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবু নাঈম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পেশায় রাজমিস্ত্রি নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি রাজমিস্ত্রি কাজের পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

সরেজমিন গিয়ে জানা যায়, রাত ৮টার দিকে পরমেশ্বরদী এলাকায় সরিষা খেতে আবু নাঈমকে বস্তাবন্দী অবস্থায় খুঁজে পান স্থানীয় এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.