পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত ও আলতাফ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ। এতে যুবদল নেতা আব্দুল আলীম ও শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের যাবতীয় অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









