বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইচএসসি পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: এনজিও ও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। ক্লিক করুন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









