জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না করার দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের ফুলবাড়ীয়া পিটিআই গেট সংলগ্ন এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর নতুন প্রকল্প পরিবেশ ও জলবায়ুর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্প গ্রহণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় ‘NO NEW FOSSIL FUEL PROJECTS!’—এই দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বক্তারা জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধসহ পরিবেশবান্ধব জ্বালানি নীতি গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









