বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ওই এলাকার বাসিন্দা সুমনের ছেলে। তার মায়ের নাম নুরু বানু।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে শিশু নাহিদ সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে অবুঝ শিশু নাহিদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









